লামায় ২০ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
বান্দরবানের লামায় ২০ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন ও ফলজ গাছের চারা তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে শুক্রবার (২১ আগস্ট) লামা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাদের এসব উপহার দেওয়া হয়।
সেলাই মেশিন পেয়ে নতুন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা। লামা পৌরসভার বৈদ্যপাড়া এলাকার আখাংমা মারমা বলেন, ‘স্বামী পাহাড় থেকে লাকড়ি কুড়িয়ে আনেন, সেগুলো বিক্রি করেই কোনোমতে সংসার চলে। এখন সেলাই শিখেছি। এই মেশিন দিয়ে কাজ করে সংসারের আয় বাড়াতে চাই।’
একই স্বপ্ন লামা পৌরসভার মধুঝিঁড়ি এলাকার সরকারি মাতামুহুরী ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী আফরিনা সুলতানার। তার বাবা একজন রিকশাচালক। পরিবারের সীমিত আয়ের কারণে পড়াশোনা চালিয়ে নেওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছিল। আফরিনা বলেন, ‘এখন নিজের দক্ষতা দিয়ে আয় করতে পারব। এতে পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারেরও উপকার হবে।’
আখাংমা ও আফরিনার মতো আরও ১৮ জন নারীকে বসুন্ধরা গ্রুপের সহায়তায় তিন মাসের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। পাহাড়ি জনপদের সুবিধাবঞ্চিত নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে কালের কণ্ঠের লামা উপজেলা প্রতিনিধি তানফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘বর্তমান সরকার নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি, ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।’
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, লামা থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাসেল, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাজেদা বেগম লামা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান, উপজেলা শুভসংঘের সভাপতি মো. শহিদুল ইসলাম।
লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে সারা দেশে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে বান্দরবানের নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের কার্যক্রম নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বসুন্ধরা শুভসংঘের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।’
লামা থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ কার্যক্রম সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে অসচ্ছল নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন এবং স্বাবলম্বী হতে উৎসাহিত হবেন। এ মহৎ উদ্যোগের জন্য বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে-এই প্রত্যাশা করছি।’
অনুষ্ঠান শেষে বসুন্ধরা গ্রুপের উপহার হিসাবে পাওয়া সেলাই মেশিন ও গাছের চারা নিয়ে সচ্ছল হওয়ার দৃঢ় প্রত্যয়ে এবং নিজেদের বদলে যাওয়ার গল্প লেখার আত্মবিশ্বাস নিয়ে বাড়ির পথ ধরেন দরিদ্র পরিবারের নারীরা।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


